মির্জা আব্বাসের নতুন হুঙ্কার


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগের উদ্দ্যেশে বলেন বিএনপি রাজপথে মিছিল করলে পাল্টা স্লোগান দেয়ার ক্ষমতা আওয়ামী লীগের নেই।
রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
‘বিএনপির মিছিল করার শক্তি নেই’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি মিছিল করলে এত বড় হবে এবং মিছিলের স্লোগান আওয়ামী লীগ সহ্য করতে পারবে না এবং পাল্টা স্লোগান দেয়ার ক্ষমতাও তাদের থাকবে না।’
মির্জা আব্বাস বলেন, ‘সরকারি দল ঢাকঢোল পিটিয়ে রাজপথে মিছিল সমাবেশ করে। আর বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয়া হয় না। আজ আমরা যেখানে অনুষ্ঠান করছি তাতেও অনেকভাবে অনুমতি নিতে হয়েছে। বলা হয়েছে, মাগরিবের মধ্যে অনুষ্ঠান শেষ করতে। আবার ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এতবড় কমিটির নেতাদেরও যদি মিছিল করতে দেখতাম, তাহলেও বুঝতাম যে, তাদের মিছিল করার শক্তি আছে। কতটা হাস্যকর।’
আব্বাস বলেন, ‘যেদিন তারেক রহমান সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। সেদিন আমরা তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি, সরকার সেদিন আপত্তি করলে কোনো বাধাই টিকবে না।’
নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকে বলছেন, কখন ডাক আসবে। আসলেই, কখন ডাক আসবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু অবশ্যই ডাক আসবে। তাই এখন থেকেই সবাই প্রস্তুতি নেন।’
প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন- বিএনপি নেতা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, মুরতাজুল করিম বাদরু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













