মিস্টার বিনকে ডিভোর্স দিলেন স্ত্রী


বিচিত্র সব কমেডিতে দর্শক মাতালেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি নিজের স্ত্রীকে। স্বামী রোয়ান অ্যাটকিনসন ওরফে মিস্টার বিনকে আদালতের মাধ্যমে ডিভোর্স দিয়েছেন তার স্ত্রী সুনেত্রা। এর মধ্য দিয়ে তাদের ২৪ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলো।
বিবিসির সাবেক মেকআপ আর্টিস্ট সুনেত্রা ২০১৪ সাল থেকে আলাদা থাকছেন। তাদের বিয়ে হয়েছিল ১৯৯০ সালে।
বিচ্ছেদের জন্য সুনেত্রা সেন্ট্রাল ফ্যামিলি কোর্টে আবেদন করেন। মাত্র ৬৫ সেকেন্ডের শুনানিতে তার আবেদন মঞ্জুর হয়।
আদালতে দাঁড়িয়ে তিনি স্বামী রোয়ান অ্যাটকিনসন সম্পর্কে সুনেত্রা বললেন, স্বামীর অপ্রাসঙ্গিক আচরণের জন্য তিনি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের অনুমতি চান। অমনি আদালত তা অনুমোদন করে।
জানা গেছে, ৬০ বছর বয়সী রোয়ান অ্যাটকিনসন (মিস্টার বিন) নতুন এক যুবতীর প্রেমে পড়েছেন। তার নাম লুইস ফোর্ড। বয়স ৩২ বছর। তার সঙ্গে ১৮ মাস বা দেড় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন রোয়ান। এ বিষয়টি ভালোভাবে নেননি তার স্ত্রী সুনেত্রা। বিষয়টি আদালতে গড়ায়। মঙ্গলবার বিচ্ছেদের ওই শুনানিতে রোয়ান অ্যাটকিনসন ও সুনেত্রার উপস্থিত থাকার কথা থাকলেও রোয়ান উপস্থিত হননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













