মিয়ানমার ৭২৭ জনকে বাংলাদেশে ‘ঠেলে দিচ্ছে’
পাচারের শিকার ৭২৭ জন অভিবাসনপ্রত্যাশীসহ আটক নৌকাটিকে নৌবাহিনীর পাহারায় বাংলাদেশের জলসীমার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার।
মিয়ানমারের তথ্যমন্ত্রী ও প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ে হুতুতকে উদ্ধৃত করে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার আন্দামান সাগরে আটক ওই নৌকার আরোহীরা ‘বাংলাদেশে যেতে চান, মিয়ানমারে নয়’। “মিয়ানমারের নৌবাহিনী তাদের সঙ্গে করে বাংলাদেশের জলসীমায় নিয়ে যাবে। নৌকার আরোহীদের সঙ্গে পানি ও খাবারও দিয়ে দেওয়া হবে। এটা তাদের ইচ্ছাতেই করা হচ্ছে।”
তবে ওই নৌকার আরোহীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মিয়ানমারের মন্ত্রী। গত শুক্রবার মিয়ানমারের দক্ষিণ উপকূলে ওই নৌকাটি আটকের পর দেশটির সরকার আরোহীদের ‘বাঙালি’ বলে দাবি করে।
এর আগে মিয়ানমার আরেকটি নৌকা থেকে প্রায় ২০০ জনকে উদ্ধারের পর তাদের বাংলাদেশি বলে দাবি করে, যদিও তারা রোহিঙ্গাদের আড়াল করে আরোহীদের বাংলাদেশি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে রয়টার্সের এক অনুসন্ধানে উঠে আসে
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













