মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ঘৃণা করি: ফখরুল

বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমরা তাদের ঘৃণা করি। তাদের শাস্তি দাবি করছি। তবে এ বিচার যেন সঠিক যুদ্ধাপরাধীদের হয়। বিচার যেন রাজনৈতিকভাবে করা না হয়।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়নি পকিস্তানের এমন বক্তব্যের কড়া নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এটি মিথ্যা কথা।’

স্বাধীনতার স্বপ্ন আজও পূরণ হয়নি বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম তা এখন হারাতে বসেছি। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ তার অধিকারের কথা বলতে পারছে না।’

তিনি বলেন, ‘কোনো যৌক্তিক আন্দোলন বিফল হয় না। আজকের এই দিনে শহীদদের স্মরণ করে বলতে চাই তাদের পথ অনুসরণ করে সুসংগঠিত হয়ে আন্দোলন করে গণতন্ত্রকে রক্ষা করবে এ দেশের মানুষ।’

এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী