মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর


দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালসহ একাধিক আপ নেতার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রবিবার একটি সাংবাদিক সম্মেলনে জেটলি বলেন, কীর্তি আজাদ, কেজরিওয়াল এবং তার দলের নেতারা জেটলির নামে মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে। যার কারণে কেজরিওয়াল ও তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে তিনি দিল্লীর পাতিয়ালা হাউস আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে দিল্লীর ক্রিকেট অ্যাসোসিয়েশান দুর্নীতি নিয়ে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে ঠাণ্ডা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইউপিএ সরকার থাকাকালীন জেটলির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সমস্ত মিথ্যে বলে প্রমাণিত হয়েছিল। কিন্তু ইদানিং জেটলির বিরুদ্ধে সেই পুরনো অভিযোগের রেষ টেনে আম আদমি পার্টির নেতারা কুৎসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন জেটলি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













