শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুজাহিদকে ভারতের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হয়েছে: পাকিস্তান জামায়াত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আল-বদর কমান্ডার আলী আহসান মুজাহিদকে ভারতের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান জামায়াতে ইসলামী।
শনিবার দিবাগত রাতে মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার পর রাত আড়াইটার দিকে দলটির আমির সিরাজুল হকের পক্ষ থেকে ফেসবুকে এ মন্তব্য করা হয়েছে।
মুজাহিদের ছবিসহ উর্দুতে দেওয়া ওই ফেসবুক স্ট্যাটাসে সিরাজুল হক বলেন, বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশে সাবেক সংসদ সদস্য আলী আহসান মুজাহিদকে ভারতের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হয়েছে।
স্ট্যাটাসে সিরাজুল হক এই ফাঁসির নিন্দাও জানান।
এর আগে বুধবার দলটির আমিরের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের রিভিজ আবেদন খারিজ করার পর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতিতে সিরাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে পাকিস্তান জামায়াতের পক্ষ থেকে দেশটির সরকারের কাছে আবেদন জানান, পাকিস্তানকে বাংলাদেশ ও ভারতের সঙ্গে চুক্তি করার জন্য যাতে করে ‘বাংলাদেশ সৃষ্টির জন্য’ যুদ্ধাপরাধের নামে কারও বিচার না হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি