শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসলমানকে হত্যা ! গরুর গোশত খাওয়ার অভিযোগে

গরুর গোশত খাওয়ার অভিযোগে দিল্লির এক গ্রামে ৫০ বছর বয়সী এক মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে উগ্র জনতা। আক্রমণে তার ২২ বছর বয়সী ছেলের অবস্থাও আশঙ্কাজনক। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএনসহ ভারতীয় গণমাধ্যম।

ঘাতকদের পরিচয় সম্পর্কে ভারতীয় গণমাধ্যমগুলো কোনো তথ্য না দিলেও ধারনা করা যায় যে উগ্র হিন্দুরাই এ বর্বরোচিত হত্যায় জড়িত। পরিবারের জন্য গরুর গোশত কেনার অভিযোগ হিন্দু জঙ্গিরা মোহাম্মদ আখলাক এবং তার ছেলে দানিশকে বাড়ি থেকে বের করে এনে ইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। আখলাক ঘটনাস্থলেই মারা যান। তার ছেলের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের দাদরি গ্রামে। আখলাক এবং তার ছেলেকে টেনেহিঁচড়ে নেয়ার সময় দুর্বৃত্তরা তাদের ঘর তছনছ করে এবং নারীদের ওপর হামলা চালায়।

‘আমার স্বামীর রক্তক্ষরণ হচ্ছিল। তারা মাথা গুড়িয়ে দেয়া হয়। তারা পরিবারের লোকজনে মারধর করে.. আমার স্বামীর কোনো শত্রু ছিল না,’ বলছিলেন আখলাকের স্ত্রী।

পুলিশ না আসা পর্যন্ত তাদের মারধর করা হয়। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আখলাকের মেয়ে সাজিদা আখলাক (১৮) বলেন, রাত ১০টার দিকে শতাধিক গ্রামবাসী এসে তাদের দরজা ভেঙে তারা বাবা ও ভাইকে টেনেহিঁচড়ে বের করে মারধর শুরু করে।

এর আগে পাশের একটি মন্দির থেকে ঘোষণা করা হয় যে আখলাকের পরিবার গরুর গোশত কিনেছে। পুলিশ সেই মন্দিরের পুরোহিতকে আটক করলেও পরে ছেড়ে দিয়েছে। সাজিদা বলেন, তাদের ফ্রিজে শুধু খাসির গোশত ছিল।

পুলিশ সেই গোশত নিয়ে গিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। পেশায় কৃষক আখলাক তিন দশকের বেশি সময় ধরে এই গ্রামে বাস করছিলেন। পুলিশ বলছে, গরুর গোশতের গুজব কিভাবে ছড়ালো তা তারা জানেন না। এদিকে দুর্বৃত্তদের গ্রেফতারের পর উগ্র হিন্দুরা পুলিশের ওপর হামলা চালিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প