শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসলিমদের কলঙ্কিত করবেন না

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের জনগণের প্রতি ব্রাসেলসে ভয়াবহ বোমা হামলার ঘটনায় মুসলিমদের কলঙ্কিত না করার আহ্বান জানিয়েছেন। কেননা তিনি মনে করেন, মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করলে জঙ্গিদের বিরুদ্ধে চলমান লড়াইটি দুর্বল হয়ে পড়বে।

শনিবার সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে দেয়া প্রেসিডেন্টের সাপ্তাহিক ভাষণে ওবামা বলেছেন,‘ আমেরিকান মুসলিমরা হচ্ছে দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশীদার যারা, জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক অবদান রেখে চলেছে।’ আমেরিকান মুসলিমদের ওই অবদানকে অস্বীকার করে তাদের দোষারোপ করার যে কোনো উদ্যোগকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে ওবামা বলেছেন, ‘আমাদের দেশ ও জাতীয় জীবনে তাদের অনেক অবদান রয়েছে।’

মুসলিমদের ওপর দোষারোপের এই প্রবণতা মার্কিনীদের চরিত্র, মূল্যবোধ, ইতিহাস এবং ধর্মীয় স্বাধীনতার ধারণাটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও মনে করেন ওবামা। এই ধরনের প্রচেষ্টা সন্ত্রাসীদের হাতকেই শক্তিশালী করবে যারা দুটি সম্প্রদায়কে পরস্পরের বিরুদ্ধে বিষোধাগার ছড়াতে ব্যস্ত। তাই তিনি বিদ্বেষ ছড়ানো থেকে সকল মার্কিনীকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ব্রাসেলস হামলায় ৩১ জন নিহত এবং আরো আড়াইশ’ জন আহত হয়েছে যাদের মধ্যে ১৪ মার্কিন নাগরিকও রয়েছে। প্রেসিডেন্ট ওবামা ওই ১৪ জনসহ হামলায় আহতদের দ্রুত সেরে ওঠার জন্যও প্রার্থণা করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প