মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেরুদণ্ড আছে কিনা এক্স-রে করে দেখুন : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেছেন, তাদের মেরুদণ্ড আছে কিনা তা প্রমাণ করার এটিই ভালো সময়। এক্স-রে করে দেখুন আপনাদের মেরুদণ্ড আছে কিনা।

বুধবার সকালে বনানীর কার্যালয়ে লক্ষ্মীপুর জেলার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহবান জানিয়েছেন। এরশাদ বলেন, নির্বাচনে ইউএনও, এডিসিদের দায়িত্ব দেয়া হয়েছে।

তারা কি সরকারের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন, প্রশ্ন রাখেন তিনি। এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, এমপিদের নির্বাচনী প্রচারণায় সুযোগ না দিয়ে ভালোই করেছে নির্বাচন কমিশন। এখন প্রার্থীরা নিজ যোগ্যতায় বেরিয়ে আসতে পারবে। নির্বাচন সুষ্ঠু করা সরকারের জন্য চ্যালেঞ্জ। এরশাদ বলেন, সরকারের অনেক অপকর্ম আছে।

নির্বাচন সুষ্ঠু করতে পারলে মানুষ অতীতের অপকর্ম ভুলে যাবে। তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা যথেষ্ঠ আশঙ্কা রয়েছে। অনুষ্ঠানে দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী