মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোশাররফকে সহযোগিতার আশ্বাস দিলেন আশরাফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল রোববার সকালে সৈয়দ আশরাফের বেইলি রোডের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খন্দকার মোশাররফ।

১৫ মিনিটের সাক্ষাতের পর খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে তিনি ওই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এ সময় সৈয়দ আশরাফ বলেন, ‘এক সরকারের সদস্য, এক সংসদের এমপি… আমাদের কো-অপারেশন তো অবশ্যই থাকবে।’

সাক্ষাৎ শেষ করেই সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে যান খন্দকার মোশাররফ। তিনি সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। নিজ দপ্তরে কিছুক্ষণ বসে তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকেদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এতে নিজেকে ভাগ্যবান মনে করি। সহযোগিতা চাই যেন গুরুদায়িত্ব পালন করতে পারি।’ তিনি বলেন, ‘সৈয়দ আশরাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। উনি আমার দলের নেতা, দলের সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদকের অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলাম, বলেছি জয়েন (মন্ত্রণালয়ে) করব কি না? সে বিষয়ে কথা হয়েছে।’ সৈয়দ আশরাফের সঙ্গে সাক্ষাৎকে ‘দলীয় ব্যাপার’ উল্লেখ করে সাংবাদিকদের তা ‘ওই লেভেলে’ রাখারও অনুরোধ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী