মেয়েদের স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করতে হবে? জেনে নিন!


পুরুষদের মতো যদি কোনো নারীর স্বপ্নদোষ হয় তাহলে সেই নারীর ওপরও কি কোনো কিছু ফরজ হবে? অর্থাৎ তারও কি ফরজ গোসল করতে হবে? রাসূল (সাঃ) বললেন, হ্যাঁ, যদি সে বীর্যের পানি দেখতে পায়, তবে অবশ্যই যেনো সে গোসল করে নেয়।
ইমাম আবু ঈসা তিরমিজি [রহঃ] বলেন, এই হাদিসটি হাসান সহিহ। বিখ্যাত হাদিসবেত্তা তাবেয়ী ইবনে আবু ওমর [রহঃ] হাদিস বর্ণনা করেছেন, হজরত উম্মে সালমা থেকে বর্ণিত আছে যে, উম্মে সুলাইম বিনতে মিলহান একদিন রাসূল [সাঃ] এর কাছে এসে আরজ করলো- হে আল্লাহর রাসূল (সাঃ), আল্লাহ তো সত্যের ব্যাপারে কোনো লজ্জা করেন না। পুরুষদের মতো যদি কোনো নারীর স্বপ্নদোষ হয় তাহলে সেই নারীর ওপরও কি কোনো কিছু ফরজ হবে?
অর্থাৎ তারও কি ফরজ গোসল করতে হবে? রাসূল [সাঃ] বললেন, হ্যাঁ, যদি সে বীর্যের পানি দেখতে পায়, তবে অবশ্যই যেনো সে গোসল করে নেয়। ইমাম আবু ঈসা তিরমিজি [রহঃ] বলেন, এই হাদিসটি হাসান সহিহ।
সাধারণভাবে সকল ফকিহ ও ইসলামি আইনজ্ঞের অভিমত হলো, কোনো নারীর যদি পুরুষেদের মতো স্বপ্নদোষ হয় এবং তাতে বীর্যপাত হয়, তাহলে তাকে অবশ্যই গোসল করতে হবে। [তিরমিজি, হাদিস-১২২] [মাওলানা মনযূরুল হক]
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













