মেয়ের যৌন হেনস্থার দায় ফেসবুকের, ক্ষতিপূরণ আদায় বাবার
নাবালিকা কন্যার যৌন হেনস্থার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন বাবা। আদালতের বাইরেই সেই সমস্যা মিটিয়ে ফেলতে আর্থিক ক্ষতিপূরণ দিল ফেসবুক।
উত্তর আয়ারল্যান্ডের এক বাসিন্দা ফেসবুকের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। তিনি আদালতকে জানান, তাঁর কন্যা ভুয়ো বয়স লিখে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল। ১৩ বছর বয়সের আগে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয় না। কিন্তু, যিনি অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তাঁর প্রকৃত বয়স যাচাই করে নেওয়ার কোনও ব্যবস্থা ফেসবুক কর্তৃপক্ষ রাখেননি।
তাই তাঁর কন্যা ১১ বছরেই ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলতে পেরেছিল। সেখানে নিজের বিভিন্ন ছবি সে আপলোড করত এবং একাধিক পুরুষকে অনলাইন যৌনাচারে আহ্বান করত। সুযোগ নিয়ে অনেকেই তাঁর কন্যাকে নানা ভাবে শোষণ করেছে বলে উত্তর আয়ারল্যান্ডের সেই অভিযোগকারী দাবি করেছেন। ফেসবুক কর্তৃপক্ষ প্রকৃত বয়স যাচাই করে নিলে এই পরিস্থিতি তৈরি হত না বলে অভিযোগকারীর দাবি। অ্যাকাউন্ট খোলার পদ্ধতিতে এই গলদ থাকার ফলে আরও অনেকেই এই ধরনের শোষণের শিকার হতে পারে বলে তাঁর আশঙ্কা।
কয়েক বছর ধরেই এ নিয়ে আইনি জটিলতা চলছিল। আদালতের রায় আসা পর্যন্ত এই জটিলতা আর জিইয়ে রাখতে চাননি মার্ক জুকেরবার্গের আইনি পরামর্শদাতারা। তাই আদালতের বাইরেই নিষ্পত্তির ব্যবস্থা। কত টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে তা অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ জানাননি। অভিযোগকারী ও তাঁর পরিবারের পরিচয়ও গোপন রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













