মেয়েসন্তান জন্মালে হাসপাতালের খরচ লাগবে না


মেয়েসন্তান জন্মালে লাগবে না হাসপাতালে প্রসবের খরচ। অভিনব এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট নগরীর দয়াবতী হাসপাতাল। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে এই সুবিধা মিলবে কেবল শুক্রবার।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপচারিতায় হাসপাতালটির পরিচালক প্রমোদ বলিয়ান বলেন, ‘অনেকদিন ধরেই মেয়েশিশুর জন্য কিছু করার কথা ভাবছিলাম। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদিজির (নরেন্দ্র মোদি) ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ আহ্বানের কথা জানি। আর এরপরই আমার মাথায় আসে নিজেদের হাসপাতাল থেকেও তো মেয়েশিশুদের জন্য কিছু করতে পারি।’
প্রমোদ বলিয়ান জানান, এরপরেই হাসপাতালের পরিচালকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন সপ্তাহে একদিন তাঁর হাসপাতালে মেয়েশিশু জন্মালে প্রসবের জন্য কোনো খরচ নেওয়া হবে না। শুধু ওষুধের জন্য টাকা নেওয়া হবে।
প্রমোদ বলেন, ‘প্রথমে আমার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন কয়েকজন চিকিৎসক ও পরিচালক। পরে তাঁরা তা মেনে নেন।’ শুক্রবার বিভিন্ন ধর্মের কাছে গুরুত্বপূর্ণ দিন হওয়ায়, এই দিনে ভালো কাজ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দয়াবতী হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হাসপাতালের প্রধান ফটকের সামনে এই বিষয়ে বড় ব্যানার টাঙানো হয়েছে। এ ছাড়া গত বছরের ১ নভেম্বর থেকে প্রতি শুক্রবার হাসপাতালে মেয়েসন্তান প্রসবের জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













