সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মে দিবসে বড় সমাবেশ করতে চায় বিএনপি

মহান মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এ যাব‍তকালের সবচেয়ে বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, এই সমাবেশ হবে এই সময়ের সবচেয়ে বড় মহাসমাবেশ।

বুধবার (এপ্রিল ২৭) দুপুরে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে মহান শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করার লক্ষ্যে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে মিলনায়তনে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, মে দিবসের সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সমাবেশকে শুধু শ্রমিক দলের সমাবেশ ভাবলে হবে না। এখানে বিএনপি চেয়ারপারসন বক্তব্য রাখবেন। তাই সবাই মিলে সকল ওয়ার্ড, থানা থেকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করতে হবে।এ সমাবেশ হবে সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ।

যৌথসভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাসার, ইউনুস মৃধা, হারুনুর রশিদ হারুন, ইকবাল হোসেন চৌধুরৗ প্রমুখ।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ছাড়াও বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যৌথসভায় উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী