মোদীর হয়ে পোশাক খুলে নাম লেখালেন পাওয়ারে


২০১৪ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর সমর্থনে অর্ধনগ্ন হয়েছিলেন তিনি৷ নরেন্দ্র মোদীর ছবি হাতে মডেল-অভিনেত্রী মেঘনা প্যাটেলের সেই ফটোশুট রীতিমতে হইচই ফেলে দিয়েছিল৷ সেই মেঘনা এবার যোগ দিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি)৷
মোদীর সমর্থনে অর্ধনগ্ন হয়ে প্রচার মাধ্যমের পাদপ্রদীপে এসেছিলেন তিনি৷ নমোর সমর্থনে দুটি ফটোশুট করেছিলেন গুজরাতের এই মডেল৷ একটি ফটোশুটে তাঁকে দেখা গিয়েছিল মোদীর প্ল্যাকার্ড হাতে নিজের নগ্ন শরীর আবৃত করে রয়েছেন মেঘনা৷ অপর একটি ফটোশুটে বিজেপি’র দলীয় প্রতীক পদ্ম দিয়ে গোপনাঙ্গ আড়াল করতে দেখা গিয়েছিল তাঁকে৷
মডেলিংয়ের পাশাপাশি একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে৷ তামিলের হিট নম্বর ‘নাকা মুকা’তেও দেখা গিয়েছিল মেঘনাকে৷ এবার তিনি যোগ দিলেন এনসিপি’তে৷ জানা গিয়েছে, ২০১৭ সালে গুজরাত বিধানসভা ভোটে ভদোদরা আসনে মেঘনাকে টিকিট দিতে চলেছে এনসিপি৷


এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













