মোবাইল বিস্ফোরণে পাঁচ আঙুল হারাল শিশুটি
কি অদ্ভুত! মোবাইল ফোনও বিস্ফোরিত হয়? হ্যাঁ, তাই হয়েছে। একটি শিশু মুঠোফোন নিয়ে খেলা করার সময় বিস্ফোরিত হয় সেটি। আর তাতে তার ডান হাতের পাঁচ আঙুল ক্ষতবিক্ষত হয় এবং আঙুলগুলো কেটে ফেলতে হয়েছে।
ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিলাপুরা গ্রামে সোমবার সকাল ৮টায় এই ঘটনা ঘটে। ছেলেটির বাবা হরিপ্রসাদ স্থানীয় সংসদ সদস্য। সাত বছর বয়সি অজয় সেদিন বাড়িতে তার বাবার মোবাইল ফোনটি খেলছিল। মোবাইলটি চার্জে দেওয়া ছিল। হঠাৎ করে বিস্ফোরিত হয় মোবাইলটি। হাত ছাড়া মুখেও ক্ষত চিহ্ন রয়েছে তার।
মুঠোফোন কীভাবে বিস্ফোরিত হয়? এটি কি বোমার ডিভাইস? তা হবে কেন? তাহলে তো বিশ্বের কোটি কোটি মোবাইল ফোন বোমায় পরিণত হবে। সে যা হোক, হরিপ্রসাদের মুঠোফোন বিস্ফোরিত হয়ে তার ছেলে অজয় হাতের আঙুল হারিয়েছে, এটিই স্বাভাবিক। তবে পুলিশের দৃষ্টিতে ঘটনাটি সন্দেহজনক। সত্য উদঘাটনে অনুসন্ধানে নেমেছে তারা।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













