যাত্রীকে ধর্ষণ : উবার চালকের যাবজ্জীবন কারাদণ্ড


জনপ্রিয় অনলাইন ট্যাক্সি সার্ভিস কোম্পানি উবারের চালক শিব কুমার যাদবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতীয় আদালত। যাত্রীকে অপহরণ এবং ধর্ষণের দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়।
গত বছর ডিসেম্বরে ২৬ বছর বয়সী এক নারী বাসায় ফেরার জন্য উবারের ট্যাক্সি ভাড়া করে। চালক শিব কুমার তাকে কৌশলে প্রথমে একটা নির্জন জায়গায় নিয়ে যায়, তারপর ধর্ষণ করে।
এই ঘটনার পরে ভারতজুড়ে বিক্ষোভ হয়। উবার এর জন্য দুঃখ প্রকাশ করে। তবে দিল্লি থেকে উবারসহ আরও কিছু অনলাইন ভিত্তিক ট্যাক্সি সার্ভিস কোম্পানিকে বন্ধ করে দেয়া হয়। ধর্ষিতা এই ঘটনায় আদালতে মামলা করেন।
২০১২ সালের ডিসেম্বর মাসে যখন ২৩ বছর বয়সী এক ছাত্রীকে বাসের ভেতর গণধর্ষণের পর মেরে ফেলা হয়, তারপর থেকেই ভারতে যৌন আক্রমণের মতো বিষয়গুলোর তীব্রতা অনেক বেড়েছে। ঘটনাটা বিশ্বব্যাপী তোলপাড় ফেলে দিয়েছিল এবং সেই সাথে যৌন নির্যাতনের ওপরে আইন কানুন আরও বেশি কঠোর করার দাবি উঠছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













