যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার এলিসন ব্লেক
পাকিস্তানের ইসলামাবাদের উপ-হাইকমিশনার এলিসন ব্লেককে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের ফরেন এন্ড কমনওয়েলথ অফিস সোমবার এক বার্তায় এই তথ্য জানান।
যুক্তরাজ্যের বর্তমান হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসনের স্থলাভিষিক্ত হবেন এলিসন ব্লেক। সামনের জানুয়ারিতে নতুন হাইকমিশনারের তার পদে যোগ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাজ্যের ফরেন এন্ড কমনওয়েলথ অফিস জানিয়েছে, শিক্ষা জীবন শেষে এলিসন ব্লেক ১৯৮৯ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্র, কনফ্লিট গ্রুপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল পিটার এ হেনরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাজ্যের এই কূটনীতিক।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













