যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯


যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। মঙ্গলবার অ্যাকরন শহরের একটি ভবনে ধাক্কা খাওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।
দুই ইঞ্জিনের ভাড়ার ওই বিমানটি ওহিও শহরের বিমানবন্দরে যাচ্ছিল।
বিমানের মালিক অগুস্ত লিউকোইজের বরাত দিয়ে দ্য অ্যাকরন বিজনেস জার্নাল জানিয়েছে, দুজন পাইলটসহ বিমানটি নয়জন আরোহী ছিল। তাদের কেউই বেঁচে নেই। তবে পাইলট ছাড়া বিমানের অন্য আরোহীদের পরিচয় জানাতে পারেননি অগুস্ত।
স্থানীয় ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে দুর্ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













