যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধস্ত হয়ে নিহত ১৬


যুক্তরাষ্ট্রে মিসিসিপি অঙ্গরাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে এই বিমান বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে জেট ফুয়েল থেকে আগুন ধরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্ট ডিরেক্টর ফ্রেড র্যান্ডেলের বরাত দিয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সিএনএন এ খবর জানায়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নৌবাহিনীর এই বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে। মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক লি স্মিথসন জানান, সানফ্লোয়ার-লেফলর কাউন্টি লাইনে বিমানটি বিধ্বস্ত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী টুইটার বার্তায় জানায়, ইউএসএমসি কেসি-১৩০ (USMC KC-130) বিমানটি ১০ জুলাই সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হয়েছে। বিমান বিধ্বস্তে এর ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













