‘যুদ্ধে পাকিস্তানের পাশেই থাকবে চিন’


ভারতের সঙ্গে যুদ্ধ নিয়ে উত্তেজনার মাঝে পাকিস্তানের পাশে দাঁড়াল বন্ধু চিন। একইসঙ্গে কাশ্মীর প্রসঙ্গেও ইসলামাবাদের পাশেই থাকবে বলে জানিয়ে দিয়েছে বেজিং। পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাবাজ শরিফের দফতর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে যেকোনো বৈদেশিক শত্রুর আক্রমণের হাত থেকে পাকিস্তানকে রক্ষা করতে বেজিং ইসলামাবাদের পাশে থাকবে। বিবৃতিতে লাহোরে নিযুক্ত চিনের কনসাল জেনারেল ইউ বোরেনের বক্তব্য উল্লেখ করা আছে। কাশ্মীর প্রসঙ্গেও চিন ইসলামাবাদের পাশে থাকবে বলে জানিয়েছেন শাবাজ শরিফ।
এর আগে পাকিস্তানের পাশে থাকবে বলে বার্তা দিয়েছিল চিন। তবে, বেজিং-এর তরফ থেকে সরকারিভাবে কিছু না জানানোয় জল্পনা তৈরি হয়েছিল পাক-চিন বন্ধুত্ব নিয়ে। একযোগে যুদ্ধ করা নিয়ে পাক প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে চিনের কোনও কর্মকর্তার কথা হয়নি বলেও জানিয়েছিল বেজিং। তবে পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এহেন প্রেস বিবৃতিতে দিল্লির কপালে যে ভাঁজ ফেলবে তা বলাই বাহুল্য।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













