যুদ্ধ করে দারিদ্র ঘোচে না, মোদিকে খোঁচা নওয়াজের


পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পাল্টা জবাব দিয়ে সরাসরি পাক পার্লামেন্টে বলেছেন, ‘ওরা (ভারত) চায়, দারিদ্র নির্মূল করতে আমরা ওদের (ভারতের) সঙ্গে পাল্লা দেই। কিন্তু ভারতের বোঝা উচিত, চাষের জমির ওপর দিয়ে সেনারা ট্যাঙ্ক চালালে দারিদ্র নির্মূল করা সম্ভব নয়।’
শুধু মোদিকে পাল্টা জবাব দিয়েই থেমে যাননি পাক প্রধানমন্ত্রী। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সাংসদদের বাড়তি সমর্থন কুড়নোর আশায় পাক প্রধানমন্ত্রী আবার আজাদ কাশ্মীরের দাবিকে সমর্থন করেছেন জোরালো ভাবে। কাশ্মীরের আজাদি’র জন্য যারা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
কাশ্মীরের সাম্প্রতিক অচলাবস্থার জন্য ভারতীয় নিরাপত্তাবাহিনীর হাতে বুরহান ওয়ানির মৃত্যুর ঘটনাকে দায়ী করেছেন পাক প্রধানমন্ত্রী!
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













