যেসব কারণে আজ হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত


পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলেও কক্সবাজারের সমুদ্র তীরবর্তী এলাকায় তৈরি হচ্ছে বহুতল ভবন। গড়ে উঠছে একের পর এক বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব কারণে হুমকির মুখে কক্সবাজার সমুদ্র সৈকত।
নকশা অনুমোদন নেই, নেই পরিবেশ ছাড়পত্র। তবু বিনা বাধায় কক্সবাজার সমুদ্র সৈকতের একেবারে গা ঘেঁষেই তৈরি হচ্ছে হোটেল ভবন। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশেও দেখা মিলবে এমন কিছু স্থাপনার। কিছু ভবন অবৈধ উপায়ে পেয়ে গেছে পরিবেশ ছড়পত্রও।
এসব ভবন তৈরির কাজ এবং পরবর্তী কার্যক্রম ক্ষতি করছে কক্সবাজারের পরিবেশ ও জীব বৈচিত্র্যের। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে বিপন্ন হতে পারে কক্সবাজার সমুদ্র সৈকত।
কিছু বাণিজ্যিক ভবনকে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে বলে অভিযোগ করেন স্বয়ং জেলা প্রশাসক।
তবে পরিবেশ অধিদপ্তরের দাবি, ব্যবসায়ীরা মন্ত্রণালয় থেকেই সরাসরি অনুমোদন নিয়ে আসেন। এ ক্ষেত্রে তাদের কিছু করার থাকে না।
সমুদ্র সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এসব বাণিজ্যিক ভবন তৈরি বন্ধের দাবি জানিয়েছেন জেলার সচেতন নাগরিকেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













