শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কোনো দিন রায় ঘোষণা হবে : রুলের শুনানি শেষ

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর হাইকোর্টের দেওয়া রুলের শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ বিষয়ে রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টে ১ জুন থেকে অবকাশকালীন ছুটি শুরু হচ্ছে। ১৪ জুন হাইকোর্টের নিয়মিত বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হলে রায় ঘোষণা হতে পারে।

খালেদা জিয়ার পক্ষে বৃহস্পতিবার আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। আদেশের বিষয়ে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘মামলা বাতিলের বিষয়ে খালেদা জিয়ার আবেদন খারিজের পক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন করা হয়েছে। ওই আবেদন খারিজ হলে নিম্ন আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হবে।’

কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্টের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলা বাতিলের বিষয়ে খালেদা জিয়া আবেদন করলে হাইকোর্ট রুল জারি করেন। রুলে কেন নাইকো দুর্নীতি মামলা বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।

চলতি বছর নাইকোসহ আরও চারটি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন খারিজের বিষয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। ওই আবেদনে সম্প্রতি নাইকোসহ অন্যান্য মামলার বিষয়ে হাইাকোর্টের দেওয়া রুলের ওপর শুনানি শুরু হয়। এর মধ্যে নাইকো মামলায় রুলের ওপর বৃহস্পতিবার শুনানি শেষ হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ