৬০/৭০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে নিহত ৩
ঝড়ে নরসিংদীতে মেঘনায় নৌকা ডুবে তিন শিশু নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১০ যাত্রী।
বৃহস্পতিবার দেড়টার দিকে ৬০/৭০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি। নরসিংদীর মেঘনা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন জানান, সদর উপজেলার পুরানচর বাজার থেকে ৬০/৭০ জন যাত্রী নিয়ে আমির হোসেন মাঝির ইঞ্জিনচালিত নৌকাটি মেঘনার অপর পাড় বগারগোত যাচ্ছিল।
নদীর মাঝামাঝি পৌঁচার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও শিশুসহ ১৩ জন নিখোঁজ হয়।
এদের মধ্যে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













