যে পুরুষরা ঘরের কাজ বেশি করেন, তাদের যৌন চাহিদা কম!
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, যে পুরুষ যত বেশি ঘরের কাজ করেন, সে পুরুষের যৌন চাহিদা তত কম।
মাদ্রিদের খুয়ান মার্চ ইনস্টিটিউট এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের যৌথ সমীক্ষায় দেখা গেছে, যে সমস্ত বিবাহিত পুরুষরা রান্না, বাসন মাজা বা ঘর মোছার মতো তথাকথিত মহিলাদের কাজ করেন, তা সে যে কোনও কারণেই হোক, তাঁদের যৌন জীবন খুবই খারাপ হয়। এই স মীক্ষার রিপোর্ট ন্যাশনাল সার্ভে অফ ফ্যামিলিস অ্যান্ড হাউজহোল্ডে (NFSH) প্রকাশিত হয়েছে। প্রায় ৯ হাজার মার্কিন বিবাহিত মহিলা-পুরুষদের নিয়ে করা এই সমীক্ষায় দেখা যাচ্ছে,
যে বাড়িতে পুরুষরা ঘরের কাজ বেশি করেন তাঁরা বাকিদের তুলনায় খুবই কম সেক্স করে থাকেন। এর কারণ কী? মনোবিদদের মতে, সাধারণভাবে মহিলা এবং পুরুষদের মানসিকতায় নারী এবং পুরুষসুলভ কাজের একটি আলাদা তালিকা রয়ে গিয়েছে। ফলে পুরুষদের নারীসুলভ কাজ করতে দেখলে ধীরে ধীরে সেক্সের প্রতি খানিকটা বিরূপ প্রভাব জন্মায় স্ত্রীদের মধ্যে। অধ্যাপক শ্যারন স্যাসলার এবং অধ্যাপক জুলি ব্রাইন্স জানাচ্ছেন, গত দু’ দশকে এই ধারণা আরও বদ্ধমূল হয়েছে। একই সঙ্গে তাঁরা এও জানান, একই সংসারে যদি ওই পুরুষরা লন মোয়ার, কিংবা বাজি পোড়ানোর দিকে বেশি মনোযোগ দেন তবে নারী মনে তার প্রভাব অন্য রকম হয়ে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













