বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীতে জামায়াতের হরতালে স্বাভাবিক রাজপথ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার প্রতিক্রিয়ায় দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে আজ বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে দলটির কোনো মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া হরতালকে ঘিরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।

হরতালে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও মোড়ে বাড়তি পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।

এদিকে হরতালে সড়কে যানবাহনের সংখ্যাও ছিল বেশ চোখে পড়ার মতো। বেলা যতই বাড়ছে গণপরিবহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশাসহ ব্যক্তিগত পরিবহন চলাচল করতে দেখা গেছে।

হরতালের আওতামুক্ত রয়েছে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি।

গতকাল বুধবার ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার রায়ের পরই এই হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী