রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
সড়কে নসিমন করিমনসহ অবৈধ থ্রি-হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। আজ রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ শনিবার বিকালে এ ধর্মঘটের ডাক দেন। রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন ধর্মঘটের ডাক দেন।
তিনি জানান, এর আগে কয়েক দফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। দাবি আদায়ের লক্ষ্যে রবিবার ভোর ৬টা থেকে রাজশাহী জেলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন













