বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“রাজাকার পরিবারের সন্তান ইনুকে এলাকাছাড়া করা হবে”

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়ে তাকে ‘গ্রামছাড়া’ করার হুমকি দিয়েছেন ইনুর সংসদীয় এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

বুধবার বিকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতারাকর্মীকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সোমবার রাতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জাসদের কর্মীদের সংঘর্ষ হয়। এসময় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাঙচুর করে জাসদ। এ অভিযোগে জাসদের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

এর প্রতিবাদে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ আজ প্রতিবাদ সভা করে। বিকাল চারটায় সভা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। সমাবেশে দুই উপজেলার পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বলেন ‘রাজাকার পরিবারের সন্তান ইনুকে এলাকাছাড়া করা হবে।’ এই ইউনিয়নেই ইনুর গ্রামের বাড়ি।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান বলেন, ‘ঘটনার সুষ্ঠু বিচার না হলে ইনুকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

ভেড়ামার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী