রাশিয়ার এস-৩০০’র হুমকিকে পাত্তা দিচ্ছে না আমেরিকা


সিরিয়ার সরকারি সেনাদের ওপর বিমান হামলার বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারিকে প্রত্যাখ্যান করেছে আমেরিকা। পেন্টাগন দাবি করেছে, সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, “গত কয়েক মাস ধরে আমরা সিরিয়ার ওপর যে অভিযান চালিয়ে আসছি তা অব্যাহত রাখব এবং আমাদের বৈমানিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য যে ব্যবস্থা নেয়া লাগে আমরা তার সবই করব।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করার পর পেন্টাগনের মুখপাত্র এ মন্তব্য করলেন। বৃহস্পতিবার কোনাশেংকভ বলেছেন, “সিরিয়ায় মোতায়েন এস-৩০০ এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে। সে কারণে ওয়াশিংটনের কর্মকর্তাদেরকে পরামর্শ দেব যে, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য পরিণতি সম্পর্কে যেন তারা সতর্ক থাকেন।”
রশিয়ার এ সেনা কর্মকর্তা সতর্ক করে আরো বলেছেন, মার্কিন বিমান হামলায় সিরিয়ার মাটিতে রুশ সেনাদের জীবন বিপদের মুখে পড়তে পারে সেজন্য মস্কো এ ব্যবস্থা নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













