শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাশিয়ার সঙ্গে মিশতে চায় ক্রাইমিয়া ভূখণ্ড

রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে ক্রাইমিয়া নিয়ে এত বড় দ্বন্দ্ব, সেই ভূখণ্ড নিজেই নাকি ধীরে ধীরে রাশিয়ার দিকে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন পনের লক্ষ বছর পর ক্রাইমিয়া রাশিয়ার মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত হবে।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড অ্যাসট্রোনমির প্রধান আলেক্সান্ডার ইপাটভ এই দাবি করেছেন।

তিনি বলছেন, ক্রাইমিয়া প্রতি বছর দুই দশমিক নয় মিটার হারে রাশিয়ার মূল ভূখন্ডের দিকে সরে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করে এটিকে নিজের দেশের অংশ বলে ঘোষণা দেয়। এর আগে পর্যন্ত ক্রাইমিয়া ছিল ইউক্রেনের অংশ।

আলেক্সান্ডার ইপাটভ বলেন, ক্রাইমিয়া যখন রাশিয়ার সঙ্গে যুক্ত হলো, তারা তখন এটা নির্ধারণ করার চেষ্টা করছিলেন এই ভূখণ্ড ভূতাত্বিকভাবে কোন দিকে যাচ্ছে। তখন তারা এই গবেষণা শুরু করেন।

এই খবরে ক্রাইমিয়ার রুশ সমর্থিত নেতা সের্গেই আকসেনভ স্বভাবতই খুশি। এ নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় এখন নানা রঙ্গ রসিকতা শুরু হয়েছে।

কেউ কেউ মন্তব্য করেছেন, তাহলে তো আর রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়াকে যুক্ত করার জন্য ১৯ কিলোমিটার দীর্ঘ সেতু করার আর কোন দরকার নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি