রাষ্ট্রপতির কাছে ২৫ হাজার কৃষক আত্মহত্যার জন্য অনুমতি
ভারতের ২৫ হাজার কৃষক আত্মহত্যার অনুমতি চাইতে যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে। লক্ষ্নৌয়ের মাথুরা জেলার এসব কৃষক আগামী ১৫ আগষ্ট আত্মহত্যা করার দিন নির্ধারণ করেছেন। গত ১৭ বছর ধরে তারা সরকারি অনুদান পাওয়ার জন্য লড়াই করছেন। কিন্তু এখন পর্যন্ত কানাকড়িও পাননি। লক্ষৌয়ের শিক্ষা বিষয়ক ভায়াপম কেলেঙ্কারিতে অনেকেই মারা গেছেন। এখন কৃষিখাতেও বড় ধরনের কেলেঙ্কারি ঘটছে বলে ধারণা করা হচ্ছে। ১১ টি গ্রামের কারো অনুমতি না নিয়ে গোকুল ব্যারেজ নির্মান করা হয়।
এসব গ্রামের মানুষের ৭শ’ একর জমি রয়েছে। ১৯৯৮ সাল থেকে তারা ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখনো পাননি। বাধের কারণে তাদের জমি পানির নীচে তলিয়ে গেছে। ফলে সেখানেও ফসল ফলানো সম্ভব হচ্ছে না। ভারতীয় কিষাণ সঙ্ঘও এদের আন্দোলনে সমর্থণ দিয়ে আসছে। এই কিষাণ সঙ্ঘ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান। কিষাণ সংঘের সেক্রেটারি কুনাওয়ার নিশাদ বলেন, ত ফেব্রæয়ারিতে কৃষকরা অবস্থান ধর্মঘট পালন করলে প্রশাসনের পক্ষ থেকে এক মাসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













