বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালীকরণে ১৩ দফা প্রস্তাব পেশ করতে আবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টনে বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে প্রস্তাব দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। আমি প্রত্যাশা করি বর্তমানে দেশে চলমান সঙ্কট নিরসনের জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন এবং বিএনপিকে সাক্ষাতের সময় দিবেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে টেলিফোনে বিএনপির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাক্ষাতের জন্য রাষ্ট্রপতির অনুমতি ও সময় চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রপতির সামরিক সচিব এ বিষয়ে বিএনপিকে কিছুই জানায়নি দাবি করেন ফখরুল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী