রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর মুজাহিদের রিভিউ: মাহবুব
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে দেয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের সর্বোচ্চ আদালত বহাল বহাল রেখেছে। এ বিষয়ে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন তারা। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর মুজাহিদের পক্ষে রিভিউ আবেদন করা হবে।
মঙ্গলবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ের প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব হোসেন এ কথা জানান।
তিনি বলেন, যে অভিযোগের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ তারা আনতে পারেনি। এখানে ঢালাওভাবে অভিযোগ আনা হয়েছে।
খন্দকার মাহবুব বলেন, রায়ের পুর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমরা রিভিউ করবো। আমরা আশাবাদী সেখান থেকে সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













