রুশ পাইলটের দেহ ফিরিয়ে দিচ্ছে তুরস্ক
সিরিয়ার উত্তর সীমান্তে গুলি করে মাটিতে নামানো রুশ যুদ্ধবিমানের আরও এক পাইলটের দেহের হদিশ মিলেছে। তাঁর দেহ শীঘ্রই রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে।
তুরস্কের প্রধানমন্ত্রী অহমত দাভুতোগ্লু আজ এ কথা জানিয়েছেন সূত্র:এবা। তিনি ওই নিহত রুশ পাইলটের নামও জানিয়েছেন। তাঁর নাম- লেফটেন্যান্ট কর্নেল ওলেগ পেশকভ।
তুরস্ক সীমান্তে উত্তর সিরিয়ার লাতাকিয়া প্রদেশে গত সপ্তাহে একটি রুশ যুদ্ধবিমান গুলি করে মাটিতে নামায় তুর্কি সেনারা। জ্বলে যাওয়া বিমান ছেড়ে প্যারাশুটে চড়ে নীচে নামার সময়ে ওই রুশ যুদ্ধবিমানের দুই পাইলটকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় তুর্কি সেনার। তাতে এক পাইলটের মৃত্যু হয়। তাঁর দেহের খোঁজ মিলছিল না এত দিন। দিনদুয়েক আগে রুশ উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছিল, আরেক পাইলট ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখতিনকে উদ্ধার করা হয়েছে। তিনি সুস্থই রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













