রুশ হেলিকপ্টার গুলিতে ভূপাতিত, নিহত ৫


রাশিয়ার পাঁচ আরোহীসহ একটি সামরিক হেলিকপ্টারকে আজ ১ আগস্ট সোমবার সিরিয়ায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়ে জানিয়েছে, এ ঘটনায় হেলিকপ্টারটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছে।
ভূপাতিত করার সময়ে ইদলিব প্রদেশের আলেপ্পোয় মানবিক ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত ছিল রুশ এমআই-৮ হেলিকপ্টারটি। এটিতে তিন ক্রু এবং দুই কর্মকর্তা ছিলেন বলে জানানো হয়েছে। খবর প্যারিস টুডে।
রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানা মতে, হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। ভূপাতিত হয়ে হেলিকপ্টারটি যেন ভূমিতে থাকা সাধারণ মানুষের প্রাণহানি না ঘটায় সে চেষ্টা করতে গিয়ে তারা বীরের মতো মারা গেছেন বলে জানান তিনি।
এখনো কোনো গোষ্ঠী রুশ হেলিকপ্টার ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেনি। ইদলিবে বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













