রোজা শুরু আজ সৌদি আরবে
সৌদি আরবে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল বুধবার এই ঘোষণা দেন। খবর আল অ্যারাবিয়ার।
সৌদি আরবের সর্বোচ্চ এই আদালত গত মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা জানাতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ওই দিন চাঁদ দেখা গেলে গতকালই রাখা হতো প্রথম রোজা। কিন্তু মঙ্গলবার দেশটির কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই আজ পবিত্র রমজান শুরু হবে বলে ঘোষণা দেন সুপ্রিম কোর্ট।
এ ছাড়া বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডানেও আজ প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশগুলোর কর্তৃপক্ষ গতকাল এই তথ্য জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













