শনিবার, জুলাই ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোজাদারদের সম্মানে কানাডার প্রেসিডেন্ট

অটোয়া, ১ জুলাই- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বেশ কয়েক বছর ধরে রোজাদার মুসলিম সম্প্রদায়ের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আসছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নে মুসলিম সমাজের অবদানের স্বীকৃতিস্বরূপ রমজান মাসে হোয়াইট হাউজে ইফতারের আয়োজন করেছিলেন। তবে উত্তরের প্রতিবেশী কানাডার শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এবারের আগে কখনও মুসলিম সমাজের জন্য কোনো ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানা নেই। এবারই প্রথম এ আয়োজন করা হয় গত সোমবার।

এদিন কানাডার কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এক ইফতার পার্টির আয়োজন করেন। যেখানে মুসলিম সমাজের ৪০ জনেরও বেশি ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়। কানাডার রাজধানী অটোয়ায় ২৪নং সাসেক্স রোডে হারপারের সরকারি বাসভবনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে আগতদের উদ্দেশে হারপার বলেন, ‘এই ভবন সকল কানাডাবাসীর ঠিকানা। আমি আশা করবো, সকল কানাডাবাসী বিশেষ করে মুসলিম বন্ধু ও প্রতিবেশীরা আজ রাতে এই সৌহার্দ্য উপভোগ করবেন।’

মুসলিম বিরোধী বলে পরিচিত স্টিফেন হারপারের এ ধরনের ইফতার আয়োজনে সমাজের নেতৃবৃন্দ যার পর নাই বিস্মিত। তারা বলছেন, এটা তার নীতির পরিপন্থী, বিশেষ করে সম্প্রতি রক্ষণশীল বিলের পর- যাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে হিজাব নিষিদ্ধের আইন করা হয়েছে। ন্যাশনাল কাউন্সিল অব কানাডা মুসলিমস-এর নির্বাহী পরিচালক ইহসান গার্দি স্থানীয় আইপলিটিক্স গণমাধ্যমকে বলেন, ‘‘এ সিদ্ধান্ত অনেক কানাডীয় মুসলিমকে বিস্মিত করেছে যারা মুসলিম হবার কারণে সরকারি সিদ্ধান্তে সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’

তিনি বলেন, আমরা আশা করবো, এটা ভোট লাভের আশায় করা হয়নি, বরং সরকারে স্বর ও মনোভাব পরিবর্তনের বহিঃপ্রকাশ। অন্য মুসলিমরাও গার্দির মনোভাবের সাথে একমত পোষণ করেছেন। ২০১১ সালের জরিপ অনুযায়ী কানাডায় মুসলিম জনসংখ্যা ১০ লাখ ৫৩ হাজার ৯৪৫ জন। এটা কানাডার মোট জনসংখ্যার মাত্র ৩ দশমিক ২ শতাংশ। জরিপ মতে, দেশটিতে ইসলাম হচ্ছে খ্রিস্টধর্মের পর সর্ববৃহৎ এবং তা সর্বাধিক দ্রুত বর্দ্ধনশীল ধর্মও বটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প