রোজা বাঁচিয়ে দিল লন্ডনের অসংখ্য নাগরিকদের জীবন


পশ্চিম লন্ডনের লাটিমার রোড। রোজা রাখার উদ্দেশ্যে সেই এলাকার কয়েকজন মুসলমান ঘুম থেকে সবে জেগে উঠেছে, সেহেরির সময় হয়ে আসছে। এমন সময় তারা লক্ষ্য করে ২৭ তলা উঁচু গ্রেনফেল টাওয়ার দোতলায় আগুন লেগেছে এবং তারা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। সবাই গভীর ঘুমে অচেতন ফলে সুউচ্চ সেই ভবনের উপরের তালায় বসবাসকারীরা কিছুই জানে না, ফায়ার অ্যালার্ম তাদের কারো কাছেই পৌঁছায়নি।
রোজাদার সেই মুসলমানরাই প্রথম আগুনের অস্তিত্ব টের পায় এবং অতি দ্রুত নিজেরা বের হয়ে আসার পাশাপাশি ভবনের বাকি একশো বিশটি পরিবারকে ভবন থেকে বের হয়ে আসার আহ্বান জানায়। ফলে আগুন সম্পূর্ন বিল্ডিং এ ছড়িয়ে যাওয়ার আগে ভবনের অধিকাংশ নাগরিক বের হয়ে আসতে সক্ষম হয়।
রমজানের সেহেরির উছিলায় লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ১২০ টি পরিবারের জীবন রক্ষা পেল। তবে এই আগুনের ফলে প্রায় ৫০ জন আহত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।


১২০টি ফ্ল্যাটের এই বাসায় রাত ১টা ১৫ মিনিটে আগুন লাগে। হাফিংটন পোষ্টকে দেয়া এক নাগরিকের বক্তব্য অনুসারে, মুসলমান ছেলেরা তাদের প্রাণের রক্ষা করেছেন। তিনি রমজান মাস হবার ফলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদও জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













