বুধবার, জুলাই ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোবটের হাতে কর্মী খুন !

আন্তর্জাতিক ডেস্ক: রোবট খুন করল গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভোকসওয়াগেনের এক কর্মীকে! বুধবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, জার্মানিতে তাদের একটি কারখানায় এই ঘটনা ঘটে।কোম্পানির মুখপাত্র হেইকো হিলউইগ জানিয়েছেন, ফ্রাঙ্কফার্টের ১০০ কিমি উত্তরে বাউনাটালের কারখানায় সোমবার ওই ঘটনা ঘটে।

হিলউইগ জানিয়েছেন, ২২ বছরের ওই কর্মী একটি স্থায়ী রোবট বসানোর কাজে নিযুক্ত দলের সদস্য ছিলেন। কাজের সময়ই রোবটটি ওই কর্মীকে ধরে একটি ধাতব প্লেটে আছড়ে দেয়। তবে এই ক্ষেত্রে মানবিক ত্রুটিকেই প্রাথমিকভাবে দায়ী করেছে কোম্পানি।

গাড়ি অ্যাসেম্বলিং প্রক্রিয়ার বিভিন্ন কাজের জন্য ওই রোবটকে বসানো হচ্ছিল। প্রোগ্রামিংয়ের মাধ্যমে রোবটটিকে দিয়ে ওই সব কাজ করানো সম্ভব হত। ওই রোবটতিতে কোনও সমস্যা ছিল না বলে জানিয়েছেন হিলউইগ। এক্ষেত্রে মানবিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি। ওই রোবটটিকে দিয়ে সাধারণত আবদ্ধ জায়গায় কাজ করানো হত বলে জানিয়েছেন হিলউইগ।

ঘটনার সময় আরও এক কর্মী উপস্থিত ছিলেন। কিন্তু তাঁর কোনও ক্ষতি হয়নি। এই দুর্ঘটনায় অভিযোগ দায়ের করা হলে তা কার বিরুদ্ধে করা হবে তা বিবেচনা করে দেখছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প