বুধবার, জুলাই ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোবটের হাতে যুবকের মৃত্যু

রোবট নিয়ে কাজ করার সময়ে সেই যন্ত্রমানবের হাতেই মৃত্যু হল ২২ বছরের এক যুবকের। রোবটটি ওই যুবককে চেপে ধরে একটি ধাতব প্লেটের সঙ্গে পিষে দেয়। দুর্ঘটনাটি ঘটেছে জার্মানির বনাটালের একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার কারখানায়। মৃত যুবক ওই সংস্থার কর্মী ছিলেন।

দুর্ঘটনার জন্য অবশ্য রোবটের যান্ত্রীক ত্রুটির কথা অস্বীকার করেছে ওই সংস্থা। উল্টে মৃত্যুর জন্য ওই যুবককেই দায়ী করেছে তারা। সংস্থার মুখপাত্র হেইকো হিলউইগ বলেন, ‘‘রোবটে কোনও সমস্যা ছিল না। রোবটের ক্ষেত্রে কিছু প্রোগ্রাম আগে থেকেই সেট করা থাকে। সেই অনুযায়ী কাজ করে ওই রোবট। এ ক্ষেত্রেও সেটি তা-ই করেছে। কারখানায় রোবট সাধারণত যন্ত্রাংশ নিয়ে এই ধরনের কাজই করে থাকে। ঘটনার দিন কয়েক জনের একটি দল রোবটটিকে নিয়ে কিছু কাজ করছিল। তখনই তাকে ভুল নির্দেশ দেয় ওই যুবক। রোবটের সামনে তখন শুধুমাত্র তিনিই ছিলেন। সে কারণেই এই ঘটনা।’’

দুর্ঘটনার সময়ে আরও কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা কেন রোবটটি থামানোর চেষ্টা করলেন না? সংস্থার তরফ থেকে এই প্রশ্নের কোনও উত্তর দেওয়া হয়নি। উল্টে ওই সময়ে উপস্থিত অন্য কর্মীদের সঙ্গে কোনও যোগাযোগও করতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, ঘটনার অন্তবর্তী তদন্ত শুরু হয়েছে। ফলে এখনই এর চেয়ে বেশি কিছু জানানো সম্ভব নয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প