শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লন্ডনে ছেলের সাথে ঈদ করবেন খালেদা জিয়া!

নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ থেকে সবাইকে নিয়ে দল পুনর্গঠনে কাজ করতে দলের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। এ সময় তৃণমূলে কোনো পকেট কমিটি মেনে নেয়া হবে না বলেও জানান খালেদা জিয়া।

বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, চোখের চিকিৎসার জন্য খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগেও তিনি লন্ডন যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতায় যাওয়া হয়নি।

খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান নজরুল ইসলাম। তিনি জানান, পবিত্র ঈদুল আজহার আগে খালেদা জিয়া দেশে নাও ফিরতে পারেন। নেতারা বিএনপি চেয়ারপারসনকে পরামর্শ দিয়েছেন তিনি যেন সেখানে তার পুত্র তারেক রহমানের পরিবারের সঙ্গে ঈদ করেই দেশে ফিরে আসেন। বৈঠকে দল পুনর্গঠনসহ সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে নজরুল ইসলাম জানান।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খালেদা জিয়া এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ব্যক্তিগত কর্মকর্তা আবদুস সাত্তার তার সঙ্গে যাচ্ছেন।

সূত্র জানায়, ৯ আগস্ট দল পুনর্গঠনের অংশ হিসেবে তৃণমূলে যে চিঠি দেয়া হয়েছে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। খালেদা জিয়া দলের নেতাদের স্পষ্ট করে বলেছেন, কোনোভাবেই পকেট কমিটি মানা হবে না। সে কমিটি অনুমোদন দেয়া হবে না। বিগত আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের কোনোভাবেই যেন কমিটি থেকে বাদ দেয়া না হয়। বৈঠকে উপস্থিত নেতারা দলে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ : রোববার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল মুতাইরি।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের সঙ্গে নতুন সৌদি রাষ্ট্রদূতের এটাই প্রথম সাক্ষাৎ। এ সময় উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবিহ উদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত মো. এনামুল হক চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী