শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লন্ডনে পারমাণবিক বোমা ফেলার পরিকল্পনা করেছিল রাশিয়া!

যুক্তরাজ্যের লন্ডন শহরের ওপর পারমাণবিক বোমা ফেলার পরিকল্পনা করেছিল রাশিয়া। ওই হামলা হলে মারা যেত ১০ লাখের বেশি মানুষ। যুক্তরাজ্যের পারমাণবিক শক্তিধর হতে বড় ভূমিকা রাখা দেশটির প্রয়াত পরমাণুবিজ্ঞানী উইলিয়াম পেনি ১৯৫৪ সালে হাতে লেখা এক চিঠিতে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন।

যুক্তরাজ্যের তৎকালীন পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান এডউইন প্লাউডেনের কাছে পাঠানো চিঠিটি সম্প্রতি দেশটির জাতীয় মহাফেজখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে।

বিজ্ঞানী উইলিয়াম পেনির চিঠির বরাত দিয়ে যুক্তরাজ্যের সাময়িকী মিরর জানিয়েছে, স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক বোমা ফেলার পরিকল্পনা করেছিল রাশিয়া। দেশটির লক্ষ্য ছিল পারমাণবিক বোমা ফেলে পুরো লন্ডন শহর ধ্বংস করা। তারা কয়েকটি বোমা ফেলার পরিকল্পনা করেছিল। এই বোমা হামলায় সরকারের গোপন বাংকারগুলোও টিকত না। লন্ডনের কেন্দ্রস্থল থেকে চারপাশে তিন কিলোমিটার করে এলাকা ‘পুরোপুরি ধ্বংস’ হতো।

পেনির চিঠিতে বলা হয়, লন্ডনে ৩২টি বোমার পরিবর্তে তিন থেকে পাঁচটি খুবই শক্তিশালী বোমা ফেলার পরিকল্পনা করেছিল রাশিয়া। তবে এই কয়েকটি বোমা লন্ডন শহর ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। কারণ, রাশিয়ার পারমাণবিক বোমা ১৯৪৫ সালের পারমাণবিক বোমার চেয়ে কয়েকগুণ শক্তিশালী হতো।

১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলিছিল যুক্তরাষ্ট্র। ওই সময় শুধু নাগাসাকি শহরেরই নিহত হয়েছিল ৭৪ হাজার মানুষ।

তবে চিঠিতে বিজ্ঞানী উইলিয়াম পেনির আশঙ্কার উৎস সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ১৯৯১ সালে ৮১ বছর বয়সে তিনি মারা যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প