রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লন্ডনে বসে মা-ছেলে ষড়যন্ত্র করছে : মায়া

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, লন্ডনে বসে মা-ছেলে ষড়যন্ত্র করছে।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ অক্টোবরের আলোচনা সভা সফলে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করেন।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁকেও হত্যা করা হয়। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

মায়া বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মা-ছেলে দুইজনে এখন লন্ডনে । চিকিৎসার নাম করে দুইজনে মিলে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘আমরা দোয়া করি, তাদের ভালো হোক। রাজনীতিতে ফিরে এসে গণতন্ত্রে বিশ্বাস করুক। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করুক।’

মা-ছেলে নতুন ষড়যন্ত্রে মেতেছে উল্লেখ করে মায়া বলেন, ‘এর আগে টানা ৯২ দিন আন্দোলনের নামে দেশের মানুষকে তারা জিম্মি করেছে। মানুষ হত্যা করেছে। কিন্তু কিছুই করতে পারেনি। এখন বিদেশে বসে দেশে কী করে বিদেশিদের হত্যা করা যায় সেই ষড়যন্ত্রে মেতেছ।’

দুইজন বিদেশি হত্যাকাণ্ডের পর দেশে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব সবার উৎসব। গত বারের চেয়ে এবার প্রায় দুই হাজার বেশি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। আবার এই মাসে শুরু হবে আরেকটি ধর্মীয় উৎসব আশুরা। আশা করি, দেশবাসী এই দুইটি উৎসব অত্যন্ত আনন্দ এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে।’

একই সভায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী