লাদেন সমর্থক জাকির নায়েক!


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় দাবি করেছে, নিহত আল কায়েদা জঙ্গী ওসামা বিন লাদেনের সমর্থক ছিলেন ‘বিতর্কিত’ ইসলামি ধর্ম প্রচারক জাকির নায়েক। লাদেনের মতো তিনিও মুসলিমদের সন্ত্রাসবাদের আওতায় আনতে চেয়েছিলেন।
বেআইনি কাজকর্মের অভিযোগ এনে এরইমধ্যে জাকির নায়েকের সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’কে নিষিদ্ধ করা হয়েছে। তার দু’দিন পর বিবৃতি দিয়ে জাকিরকে লাদেন সমর্থক বলে দাবি করেছে ভারত সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তে নেমে বহু তথ্য হাতে পেয়েছে কেন্দ্র সরকার। ভাষণ দিতে গিয়ে প্রায়শই আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। নাশকতামূলক কাজকর্মেও তার যথেষ্ট সমর্থন ছিল। ওসামা বিন লাদেনের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীর প্রশংসা করতে দেখা গিয়েছে তাকে। মুসলিমদের সন্ত্রাসবাদের আওতায় নিয়ে আসাই উদ্দেশ্য ছিল। উস্কানিমূলক মন্তব্য করে মুসলিম যুবকদের কাজে লাগিয়ে দেশ-বিদেশে সন্ত্রাস হামলা ঘটাতে চেয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুধীর কুমার সাক্সেনা বলেন, জাকির নায়েকের মদদেই অনেক ভারতীয় নাশকতামূলক কাজে যোগ দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













