মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাদেন হত্যায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল ভারত

ভারতের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির সাবেক চেয়ারম্যান, সাবেক সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.‌‌ এস ডি প্রধান দাবি করেছেন, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল ভারত।

গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাজে বিরক্ত হয়ে পাকিস্তান নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তথ্য আদান-প্রদান শুরু করে দিল্লি। সে সময়ই ভারতীয় গোয়েন্দারা খবর পান, ২০০৬–০৭ সালে পাকিস্তানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে আল কায়দার দুই নম্বর নেতা আল জাওয়াহারি এবং লাদেনের বিশ্বস্ত সঙ্গী মোল্লা ওমর। এর পর তারা গাড়ি করে রাওয়ালপিন্ডি যায়।

তখনই ভারতীয় গোয়েন্দাদের ধারণা হয়, লাদেন রাওয়ালপিন্ডির আশপাশে লুকিয়ে থাকতে পারে। তারা সেই তথ্য আমেরিকাকে জানায়।

সম্ভবত, সেই খবরের ওপর ভিত্তি করে তারা আরও অনুসন্ধান চালিয়ে লাদেনকে খুঁজে বের করতে এবং হত্যা করতে সমর্থ হয়।

এস ডি প্রধান আরও দাবি করেন, ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ নিয়ে ভারতকে আগাম সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।‌

তিনি বলেন, সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা মার্কিন যুক্তরাষ্ট্রের অজানা নয়। তবে আফগানিস্তানে কৌশলগত স্বার্থের কারণে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না আমেরিকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প