লালুর ওপর খুলে পড়ল সিলিং ফ্যান
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ওপর সিলিং ফ্যান খুলে পড়েছে। অবশ্য সামান্য আঘাত পেয়েছেন তিনি।
বিহার রাজ্যের পূর্ব চাম্পারান জেলার মূল শহর মতিহারিতে শুক্রবার জনসভা চলার সময় মঞ্চে বসা লালুর ওপর সিলিং ফ্যান খুলে পড়ে। তার হাতে আঘাত লাগে এবং হাতে থাকা গরম চা তার গায়ে লাগে।
ফ্যান খুলে পড়ার আগেই টের পয়েছিলেন লালু প্রসাদ। অস্বাভাবিকভাবে ফ্যান ঘুরতে দেখে তিনি চেচিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে বলেন। এর মাত্র কয়েক মুহূর্ত পর ফ্যানটি সশব্দে আছড়ে পড়ে। জনসভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য জনসভা শেষ করেই মঞ্চ ছাড়েন লালু প্রসাদ।
বক্তব্যে লালু বলেন, ‘দেবী দুর্গার আশীর্বাদ আছে আমার ওপর। কেউ আমার ক্ষতি করতে পারবে না।’ তবে পুলিশকে একহাত নিয়ে ছেড়েছেন তিনি। দুর্ঘটনার দায় তিনি পুলিশের ওপর দিয়েছেন। পুলিশকে হুঁশিয়ার করে লালু বলেছেন, আর যদি কোনো মঞ্চে দুর্ঘটনা হয়, তাহলে দায়ী পুলিশ সদস্যদের জেলে পাঠানো হবে।
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













