লাহোর নিহতের সংখ্যা বেড়ে ৭২


পাকিস্তানের লাহোরের অাল্লাম ইকবাল টাউনস্থ গুলশান-ই ইকবাল পার্কে গতকালের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় তিনশ’র মতো মানুষ। দেশটির পুলিশ আজ একথা নিশ্চিত করেছে। এদিকে হামলার এ ঘটনায় পাঞ্জাব সরকার সেখানে জরুরি অবস্থা ও তিন দিনের শোক ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ লাহোরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালেোচনা করতে তার বাসভবনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠক করেছেন। সেইসঙ্গে হামলায় আহতদের দেখতে তিনি স্থানীয় জিন্নাহ হাসপাতাল পরিদর্শন করেছেন। খবর ডনের
তেহরিক ই তালিবান পাকিস্তান জামাতুল আহরার লাহোর হামলার দায় স্বীকার করেছে। ভয়াবহ এ হামলার প্রেক্ষিতে আজ লাহোরে সব স্কুল কলেজ ও মার্কেট বন্ধ রয়েছে। এ ঘটনায় লাহোর কাউন্টার টেররিজম বিভাগ একটি এফআইআর করেছে।
লাহোরের অাল্লাম ইকবাল টাউনের ওই পার্কে গতকাল সন্ধ্যায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইস্টার সানডে উদযাপন করতে অসংখ্য মানুষ পার্কটিতে জড়ো হয়েছিল। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













