সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লিবিয়ায় ডাকাতদের গুলিতে ১২ বাংলাদেশি আহত

লিবিয়ায় একটি ক্যাম্পে ডাকাতদের গুলিতে ১২ বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোরে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের আজদাবিয়া শহরের একটি আবাসন ক্যাম্পে এই ঘটনা ঘটে। লিবিয়া পুলিশকে পুরো ঘটনা জানানো হয়েছে। এ ব্যাপারে মামলাও হয়েছে।

আহতদের মধ্যে টাঙ্গাইলের হুমায়ুন জমিরকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন টাঙ্গাইলের হারুনুর রশিদ, ফজলুর রহমান, মোহাম্মদ ফরিদ, মো. আউয়াল, কুমিল্লার আনোয়ার, বরিশালের সাঈদ, গাজীপুরের মোহাম্মদ শরিফ, নরসিংদীর মোস্তফা কামাল, চাঁদপুরের গোফরান, জামালপুরের মো. ফরিদ ও ব্রাহ্মণবাড়িয়ার আবুল বাসার।

দূতাবাস সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর চারটার দিকে চারজন সশস্ত্র ডাকাত বাংলাদেশিদের ক্যাম্পে যায়। তাদের দুজন বাইরে পাহারায় ছিল এবং দুজন ক্যাম্পে প্রবেশ করে বাংলাদেশিদের কাছ থেকে মোবাইল ও লিবিয়ান মুদ্রাসহ সবকিছু কেড়ে নিতে শুরু করে।

একপর্যায়ে ক্যাম্পে বসবাসরত বাংলাদেশিরা প্রতিরোধ করে দুজন ডাকাতকে আটক করে। বাইরে অবস্থানরত দুজন ডাকাত তখন চলে গিয়ে কিছুক্ষণ পর আরও প্রায় ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র দল নিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ধারালো ছুরি দিয়ে কয়েকজনকে আহত করে। এরপর তারা বন্দী ডাকাতদের মুক্ত করে সাতটি দামি মোবাইল সেটসহ প্রায় ১৬ হাজার লিবিয়ান দিনার নিয়ে চলে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প