লিবিয়ায় ফের নৌকাডুবি, নিহত ৩৭
ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে আবারও অভিবাসীবাহী নৌকাডুবির খবর পাওয়া গেছে। নতুন এই দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের প্রাণহানি হয়েছে।
রেড ক্রিসেন্টের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লিবীয় উপকূলে জোড়া নৌকাডুবিতে প্রায় দুই শতাধিক অভিবাসীর মৃত্যুর মাত্র দুই দিনের মাথায় নতুন করে নৌকাডুবির খবর মিলল।
ত্রিপোলির পূর্বে খোমস উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে যায় বলে রেড ক্রিসেন্ট থেকে রবিবার জানানো হয়েছে।
ত্রিপোলি রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মদ আল মিসরাতি বলেছেন, ‘নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল আমরা তা জানতে পারিনি।’
এর আগে বৃহস্পতিবার লিবীয় উপকূলে দুটি নৌকা ডুবে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হন। এদের মধ্যে ২৪ বাংলাদেশীও ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













